নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার বালুরঘাটে ভারত সরকারের প্রেস ইনফরমেশন বুরো আয়োজিত “বার্তালাপ” নামক কর্মসূচিতে ফেক নিউজ সম্পর্কিত কর্মশালা আয়োজিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডঃ সুকান্ত মজুমদার সহ পিআইবি কলকাতার কলকাতার ডেপুটি ডাইরেক্টর অরিজিৎ চক্রবর্তী, নাবার্ডের ম্যানেজার তীর্থঙ্কর বিশ্বাস।
এদিন অনুষ্ঠানে জানা যায়, বিশ্বের মধ্যে সব চেয়ে বেশি ফেক নিউজ ছড়ায় ভারতবর্ষে । আর ভারতের মধ্যে সব চাইতে বেশি পশ্চিমবঙ্গ থেকে । ‘ফেক নিউজ’ নিয়ে এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ পেল । বালুরঘাটে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো আয়োজিত “বার্তালাপ” নামক কর্মসূচিতে ফেক নিউজ সম্পর্কিত কর্মশালায় এই তথ্যই জানালেন গুগুলের দায়িত্ব প্রাপ্ত ট্রেইনর, নিউজ সেন্সের এডিটর ও ফ্যাক্ট চেকার জয়দীপ দাশগুপ্ত । বালুরঘাটের সেরেনা সভাকক্ষের বার্তালাপে দক্ষিণ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন । বার্তালাপ কর্মশালায় উপস্থাপক ও বক্তা হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআইবি কলকাতার ডেপুটি ডাইরেক্টর অরিজিৎ চক্রবর্তী, নাবার্ডের ম্যানেজার তীর্থঙ্কর বিশ্বাস । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ডঃ সুকান্ত মজুমদার । বার্তালাপে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের পরিসংখ্যান ও সাংবাদিকদের কর্তব্য সেই সঙ্গে জেলা স্তরের আঞ্চলিক পত্রপত্রিকার সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয় । বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ফেক নিউজের প্রভাব ও তার সত্য মিথ্যা নির্ণয়ের পদ্ধতিগত দিক নিয়ে আলোচনা করেন নিউজ সেন্সের এডিটর, ফ্যাক্ট-চেকার এবং গুগুলের প্রতিনিধি জয়দীপ দাশগুপ্ত । এব্যাপারে পরিসংখ্যান জানাতে গিয়ে জয়দীপ দাশগুপ্ত বলেন পশ্চিমবঙ্গে প্রকাশিত প্রতি সাতটি খবরের মধ্যে পাঁচটি ফেক নিউজ । এর ফলে সমাজে নানান কু-প্রভাব পড়ে বলেও তিনি জানিয়েছেন । এই সমস্যার প্রতিরোধে প্রধান ও প্রথমসারির মিডিয়াকে এগিয়ে আসতে হবে বলেও তাঁর মত । বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার । এদিন ফেক নিউজ প্রতিরোধে সকলকে সজাগ ও সচেতন হওয়ার আবেদন করেন তিনি ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

