ক্রিসমাস উদযাপনে আপনিও মেতে উঠুন

আনন্দের শহরে বড় দিন । কলকাতায় দুর্গাপুজোর মতই ক্রিস্টমাসও উদযাপিত হয় । ক্রিস্টমাস বলতেই বুঝি , কেক ও কুকিজের এক সম্ভার । কলকাতায় এই ছুটির আনন্দের সঙ্গে সেজে ওঠে কলকাতার ক্রিসমাস কার্নিভাল । সান্তা ক্লজের পুতুল থেকে শুরু করে ক্রিসমাস ট্রি-র নানা ধরনের সাজসজ্জা কেনাকাটার জন্য মানুষের ঢল নামে নিউমার্কেটের রাস্তায় ।

ক্রিসমাস কার্নিভাল এর কেন্দ্রস্থল হল কলকাতার পার্কস্ট্রিট। যা ভারতের বৃহত্তম ক্রিসমাস কার্নিভাল এর মধ্যে একটি । ২০১১ সাল থেকে চৌরঙ্গির ঠিক পাশের রাস্তায় ক্রিসমাস কার্নিভাল আয়োজন করা হয়েছিল । এভাবেই শুরু হয়েছিল কার্নিভাল । পুরো এলাকাটি ক্রিসমাস ট্রি থেকে শুরু করে রঙিন আলোতে সেজে উঠবে প্রতিবছরের মত। কলকাতা ক্রিসমাস কার্নিভাল ২০২৩- এ অ্যালেন পার্ক সঙ্গীত ও আনন্দে ভরপুর হয়ে উঠবে । ২১ ডিসেম্বরের উদ্বোধন থেকে ৩০ ডিসেম্বর এই অনুষ্ঠান চলবে যা দর্শকদের মুগ্ধ করবে ৷ এবারে ফেস্টিভ্যালটি দু’টি ভাগে উদযাপিত হবে । অ্যালেন পার্কটি এবারে ২৪ ও ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ।

এছাড়া দর্শকদের জন্য থাকবে বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের ফুডস্টল । কোথাও থাকছে পার্সি আবার কোথাও থাকছে চাইনিজ পরিবারের সুস্বাদু খাবারের ছোঁয়া । চিত্তাকর্ষক সঙ্গীত পরিবেশনা এবং শহরের ব্যান্ডগুলির একটি লাইনআপ এবার থাকছে । সবচেয়ে বড় গির্জা সেন্ট পল ক্যাথিড্রালও প্রার্থনার জন্য আলোকিত হয়ে উঠবে । পার্কস্ট্রীটের অ্যাসেম্বলি অফ গড চার্চে প্রতি বছরের মত এই বছরও থাকছে থিম , থিমটিকে আরও দর্শনীয় করে তুলবে আলো ও শব্দ । শহরের হোটেল ও রেস্তরাগুলিও এই সময় টার্কি থেকে কেক তৈরি করতে প্রস্তুত । পুরো শহর জুড়ে বেকারিগুলি ক্রিস্টমাস কেক ও ব্রাউনিজ প্রস্তুত করে । বড়দিনের কেনাকাটা হয়ে উৎসবের অন্যতম আনন্দ।

ক্রিসমাস আর হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা । ভিড়ের কারণে এবারেও পার্কস্ট্রিট চত্বরে যানজটের সম্ভাবনা রয়েছে । তবে সব মিলিয়ে আবারও কলকাতাবাসী মেতে উঠবে আনন্দে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube