ফের কলকাতা শহরে প্রকাশ্যে এল অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য । শনিবার রাতে এক অ্যাপ ক্যাব চালক এক মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে । এই ঘটনার পর ওই মহিলা আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
এদিনের ঘটনায় অভিযোগকারী মহিলার আরও দাবি, শুধুমাত্র মারধোর নয়, তাঁর গহনা ছিনতাই করে খোদ ট্রাফিক সার্জেন্টের সামনে থেকেই ট্রাফিক সার্জেন্টের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই অ্যাপ ক্যাব চালক । এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ । কর্মসূত্রে ওই মহিলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এমনটাই জানিয়েছেন তিনি । সেই মর্মে কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।
মহিলার দাবি, দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্টকে তৎক্ষণাৎ বিষয়টি জানালে ট্রাফিক সার্জেন্ট কোনওরকম সাহায্য করেননি ওই মহিলাকে । পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিতকরণ করার চেষ্টা চলছে । গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে অ্যাপ ক্যাব বুক করে মানিকতলা ইএসআই -এর কাছে আসছিলেন ওই মহিলা । তখন ওই ড্রাইভার গাড়ির আয়নায় বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছিলেন বলে অভিযোগ তোলেন মহিলা । এই ঘটনার প্রতিবাদ করায় ওই মহিলা এবং তাঁর দাদাকে মারধোর করা হয় বলে অভিযোগ ওঠে । এরপর এলাকার লোকজন ডেকে ওই অ্যাপ ক্যাব চালক ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করেন বলেও অভিযোগ জানিয়েছেন ওই মহিলা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

