পুরনো বদলে এবার নতুন । এবার নতুন করে সাজছে কলকাতা পুলিশের ৬ টি থানা । ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা থানা গুলির এবার নতুন সংস্করণের কাজ শুরু হল । ৬ টি থানার মধ্যে পড়ছে মেটিয়াবুরুজ থানা, পশ্চিম বন্দর থানা, ময়দান থানা, লেক থানা, বালিগঞ্জ থানা, ট্যাংরা থানা ।
জানা যাচ্ছে এদের মধ্যে ট্যাংরাতে নতুন ভবন তৈরির কাজ প্রায় শেষের দিকে । মেটিয়াবুরুজ থানার পুরনো ভবন ভাঙা হচ্ছে । খুব শীঘ্রই বাকি থানাগুলোর সংস্কারের কাজ শুরু হবে কলকাতা পুলিশ সূত্রের খবর । এই থানাগুলি পুরনো ভবন প্রায় ব্রিটিশ আমল থেকে তৈরি হয়েছিল । এই ছ’টি থানা নতুন ভবন এবং সংস্কার বা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ টাকা । এই কাজের দায়িত্বে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন ।
কলকাতা পুলিশ সূত্রের খবর আগামী বছর বেশ কয়েকটি থানার নতুন সংস্কারের কাজ শুরু হয়ে যাবে । থানার পুরনো ভবনের সবথেকে বড় সমস্যা হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা । অনেক সময় পুলিশের গাড়ি দাঁড় করানোর জায়গা থাকে না । এই সমস্যার সমাধানে এবার নতুন ভবনে থানার মধ্যেই পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । এছাড়া নতুন ভবনে অনেক থানার সঙ্গেই থাকছে লাগোয়া ট্রাফিক গার্ড । কোথাও বা থানার মধ্যেই থাকছে পুলিশ ব্যারাক ।
থানার নতুন ভবনে থাকছে নতুন প্রযুক্তি । একেবারে কর্পোরেট কায়দায় চলবে কলকাতা পুলিশ ।
লালবাজার সূত্রের খবর, নতুন থানায় থাকবে উন্নত কম্পিউটার, কর্মীদের বায়োমেট্রিক হাজিরা, নজরদারি চালাতে উন্নত সিসিটিভি ক্যামেরা ও উন্নত লকআপ রুম ।
এইদিকে শুধুমাত্র থানা নয়, কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগীয় দফতরগুলিকেও সাজানো হচ্ছে । কোথাও বা নতুন ভবন করা হচ্ছে, কোথাও আবার নতুন ঠিকানায় তৈরি করা হচ্ছে নতুন অফিস ।
হাওড়ার কামারডাঙায় হচ্ছে কলকাতা পুলিশের নতুন কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমী । সরকারের থেকে বরাদ্দ টাকার ৭২ কোটি টাকা খরচে প্রথম পর্যায়ের কাজ চলছে । প্রথম পর্যায়ের কাজ শেষের দিকে শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে । দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য খরচ হবে বরাদ্দ প্রায় ৯৯ কোটি টাকা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

