রবিবাসরীয় দুপুরে মেট্রো বিভ্রাট

ফের মেট্রো বিভ্রাট । রবিবাসরীয় দুপুরে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল । জানা যাচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের জেরে থমকে যায় মেট্রো পরিষেবা ।

ব্যস্ত তিলোত্তমায় মেট্রো খুবই প্রয়োজনীয় একটি জাঞ্চলাচলের ব্যবস্থা । রবিবার দুপুরে হঠাৎই থমকে যায় সেই মেট্রো । তার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের । জানা যাচ্ছে, বরাহনগরে দক্ষিণেশ্বর-গামী রেকের থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাট ঘটে । যার জেরে তৈরি হয় সমস্যা ।

এদিন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার কারণে, দমদম এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা ১টা ৫২ মিনিট থেকে স্থগিত করা হয়েছে বলে জানা যাচ্ছে । ১টা ৫৮ মিনিট থেকে দমদম এবং কবি সুভাষের মধ্যে পরিষেবাগুলি চালানো হচ্ছে বলেই সূত্রের খবর । এখন নোয়াপাড়া এবং কবি সুভাষের মধ্যে ট্রেন পরিষেবা উপলব্ধ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube