প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠী কোন্দল!

জল নিকাশি ট্যাঙ্কের গর্ত খোঁড়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । এমনকি সেই গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সম্পাদকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় । ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গা অঞ্চলে ।

আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃনমূলের পঞ্চায়েত সদস্যার অনুগামীদের বিরুদ্ধে । ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের নগর গোপালগঞ্জ এলাকার ৫/১২৪ নম্বর বুথের ঘটনা । জোড়পাটকি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সুরঞ্জিত দাসের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় ট্যাঙ্ক তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল । তিনটি বাড়ির নলকূপের জল সেই ট্যাঙ্কে গিয়ে পড়বে বলে পরিকল্পনা করা হয়েছিল । তবে মাটি খোঁড়ার সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য হামিদা বানু তার অনুগামীদের নিয়ে এসে সেই কাজে বাধা দেন বলে তাঁর দাবি ।

ঘটনার প্রতিবাদ করায় হামিদা বানুর অনুগামীরা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠছে এদিন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য হামিদা বানু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube