খোয়া যাওয়া টাকা ফিরে পেলেন মহিলা

হারিয়ে গিয়েছিল মোবাইল ফোন । একই সঙ্গে খোয়া গিয়েছিল টাকাও । অবশেষে সেই টাকা উদ্ধার করে মহিলার হাতে তুলে দিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগ ।

এই ঘটনায় জানা যায়, গত ১৪ই ডিসেম্বর হাবিবুর নেহার বিবির মোবাইল চুরি যায় । আর তারপরেই মোবাইল ফোন থেকে ফোন পে-র মাধ্যমে ৯৯হাজার ৬০১ টাকা খোয়া যায় । এই ঘটনার জেরে মহিলা রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যাচ্ছে ।

অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেন রঘুনাথগঞ্জ থানার সাইবার ক্রাইম বিভাগ । অবশেষে সেই টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল হাবিবুর নেহার বিবির হাতে । তবে টাকা ফেরৎ পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন মহিলা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube