শনিবার মধ্যরাতে ঘটে গেল দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা । পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার জেড়থান গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনি মৌজার তালপুকুর এলাকার ঘটনা । ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে ।
অভিযোগ উঠছে, পনেরো-কুড়ি জনের সশস্ত্র দুস্কৃতীদের দল মুখে কাপড় বেঁধে গৃহস্থের বাড়ির মেন গেট ভেঙে বাড়ির মধ্যে ঢুকে আলমারি থেকে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনা ও রুপার গয়ণা নিয়ে চম্পট দেয় । পাশাপাশি মোবাইল ফোনও কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ ।
ওই বাড়ির কর্ত্রী সাহিনা বিবি জানিয়েছেন, শনিবার মধ্য রাতে দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল । প্রথমে ঘরের মেন গেটের তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে তাঁরা । এরপরে ভোজালি, অস্ত্রশস্ত্র-সহ পিস্তল বার করে তাঁদের প্রাণনাশের হুমকিও দেখায় তাঁরা । অভিযোগ তোলা হচ্ছে, সশস্ত্র দুস্কৃতীরা বেশ কিছুক্ষণ বাড়ির মধ্যে লুঠপাট চালায় । পাশাপাশি তাঁদের বাড়ির লোকেদের মারধরও করে বলে অভিযোগ তুলছেন তিনি ।
তারপরে আলমারির তালা ভেঙে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রবিবার বেলার দিকে এগরা থানার তদন্তকারী আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছান । পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর । এই বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

