পুলিশের বাড়িতে চোরের হানা!

নিউজটাইম ওয়েবডেস্ক : এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরে ও এক পুলিশ অফিসারের ভাড়ার ঘরে ঘটল দুঃসাহসির চুরির ঘটনা । রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বসিরহাট থানা পুলিশ।

বসিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরের জানালা ভেঙে ও কলাপ্সিবেল গেটের তালা ভেঙে কালী মন্দিরে চুরি হল । জানা গিয়েছে, দুষ্কৃতির দল কালী মন্দিরের মায়ের গায়ের সমস্ত সোনার গহনা লুঠ করে নিয়ে চলে যায় রাতের অন্ধকারে । প্রাক্তন পুলিশ কর্মী অরিজিত সিং জানান ভক্তদের দেওয়া প্রায় ২৩ থেকে ২৪ ভরির মতো সোনার গহনা মায়ের গায়ে ছিল; সেগুলো সব রাতের অন্ধকারের সুযোগ নিয়ে লুঠপাট করে নিয়ে চলে গিয়েছে দুষ্কৃতির দল । এমনটাই অভিযোগ আনছেন প্রাক্তন পুলিশ কর্মী ।

পাশাপাশি এক পুলিশ অফিসারের ভাড়া বাড়িতে কেউ না থাকার কারণে গ্রিলের তালা ভেঙে চুরি গেল বেশ কিছু প্রয়োজনীয় নথি পত্র । একই ঘটনায় গ্যাস ওভেনের দ্বারা ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনেন বাড়ির মালিক ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube