এখনও অব্যাহত বোমা উদ্ধার! বাসন্তীতে আবারও উদ্ধার হল তাজা বোমা । রবিবার এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় ।
রবিবার সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গনখালি জালালের মোড়ের কাছে উদ্ধার হল বোমা । একটি খড়ের গাদার পাশে প্লাস্টিকে বস্তায় সাতটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।
এদিনের বোমা উদ্ধারের ঘটনায়, স্থানীয় মানুষজন জানান বস্তায় করে কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে তা তাঁরা জানেন না । সকালবেলায় একটি বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে পুলিশ এসে সেই বোমাগুলিকে নিরাপত্তার কারণে ঘিরে রেখেছে বলে জানা তাঁরা । তবে এই ঘটনায় এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছে বলে জানান । কে বা কারা এই বোমাগুলি রেখে গেল তার তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

