আরও কমবে তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস

শনিবার আকাশ থাকবে পরিষ্কার। রাজ্যের পশ্চিম দিক থেকে বাধাহীনভাবে ঢুকছে উত্তর পশ্চিমী বায়ু। যে কারণে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তুলনায় ৪-৫ ডিগ্রি কম। এই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার ২০ ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে। অন্যদিকে আপাতত দার্জিলিং জেলা ছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বীরভূমের সিউড়িতে তাপমাত্রা ছিল ১০.২ ও শ্রীনিকেতনে ১০.৮ ডিগ্রি। পুরুলিয়ায় দশের নীচে নেমে ৯.৮, বাঁকুড়ায় ১০.৫, বর্ধমানে ১১.০ ও পানাগড়ে তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube