সংসদে হামলা কাণ্ডে এবার পুলিশের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য৷ এই ঘটনায় অন্যতম ধৃত সাগর জেরায় পুলিশের কাছে জানিয়েছে, সংসদ ভবনের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল তারই ৷ কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয় ৷ প্রথমে ঠিক হয়েছিল সংসদ ভবনের বাইরে গায়ে আগুন ধরিয়ে দেবে সে ৷ এর জন্য অনলাইনে এক ধরনের বিশেষ জেল কেনার চেষ্টা করা হয়৷ ওই জেলটি গায়ে মেখে নিলে আগুন ধরিয়ে দিলেও শরীর পুড়বে না ৷ কিন্তু অনলাইনে পেমেন্ট করতে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত ওই জেলটি কেনা হয়নি ৷ যে কারণে ওই পরিকল্পনা বাতিল করতে হয়৷
দিল্লি পুলিশ পাতিয়ালা হাউস কোর্টে দাবি করেছে, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেই এই গোটা পরিকল্পনা করেছিল অভিযুক্তরা৷ যাতে সরকার তাদের সব দাবি মেনে নেয়৷ এই গোটা পরিকল্পনার পিছনে বিদেশি কোনও শত্রু রাষ্ট্রেরও আর্থিক সহযোগিতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ৷
পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছে পুলিশ। সেক্ষেত্রে আজ বা রবিবার অথবা আগামি সপ্তাহে অধিবেশন শেষ হয়ে গেল ধৃতদের ফের সংসদে নিয়ে যাবে পুলিশ। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, গুগল সার্চ করে নতুন সংসদ ভবনের নকশা সহ যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা করে অভিযুক্তরা৷ এ ছাড়াও ফেসবুকে ভগৎ সিং ফ্যান পেজ নামে একটি পেজ খোলা হয় ৷ সেই পেজে মূলত যুব সম্প্রদায়কে আকর্ষিত করে যোগদান করানো ছিল মূল লক্ষ্য ৷ সাগরই এই পেজ খুলেছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

