যুবককে পিটিয়ে খুনের অভিযোগ বারুইপুরে

বারুইপুরে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বলবনা এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, নিহতের নাম সইদুল শেখ; তাঁর বয়স হয়েছিল ৪০ বছর । নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল । সেই বিবাদের জেরেই সইদুলকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি, রড দিয়ে বেধড়ক পেটানো হয় । ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা ।

এরপর পরিবারের সদস্যরা রাতেই তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন । সেখানেই রবিবার ভোরে মৃত্যু হয় সইদুলের । ঘটনার খবর এলাকায় পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া । ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি মাঠ নিয়ে দীর্ঘদিন ধরেই গণ্ডগোল ছিল ।সূত্রের দাবি, সেই মাঠে নিজের গাড়ি রেখেছিল সইদুল । সেই কারণে আইজুল, সাদ্দাম, খোকন, কালো, সাগিররা তাঁকে বেধড়ক মারধর করে। এমনকি তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তরা । পুলিশের আরও অনুমান সইদুলের প্রতিপত্তি বাড়ছিল বিগত কয়েক বছর ধরে । সেটাই সহ্য করতে পারছিল না অভিযুক্তরা । সেই কারণে পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে । এলাকায় দক্ষ সংগঠন তৈরি করেছিল সইদুল। তাঁর নেতৃত্বেই গত পঞ্চায়েতে এই এলাকায় বিজেপি, সিপিএম দাঁত ফোটাতে পারেনি । সেই কারনেই পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের । এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube