বাঘের কবলে মৎস্যজীবী!

বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে । ফের সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী । শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানীর কাছে পীরখালির জঙ্গলে ।

সূত্রের খবর, নদীর চরে কাঁকড়া ধরার সময় মৃত্যুঞ্জয় সুতার নামে ২৮ বছর বয়সী এক মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যায় । ঝড়খালি আশ্রম পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় শনিবার সকালে তাঁর সঙ্গীদের সাথে বেরিয়েছিলেন মাছ, কাঁকড়া ধরতে । ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন ওই মৎস্যজীবী ।

ইতিমধ্যেই এই বিষয়ে বন দফতরকে জানিয়েছেন মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা । ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর । পাশাপাশি মৃত্যুঞ্জয়ের খোঁজ চলছে বলে জানিয়েছে বন দফতর । তবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । ঠিক একদিন আগে ঝড়খালির আরও এক মৎস্যজীবী সুশান্ত প্রামাণিক বাঘের কবলে পড়ে প্রাণ হারান বলে জানা যাচ্ছে । তবে সেদিন সুশান্তের সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে তাঁর দেহ উদ্ধার করে আনলেও মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে আনতে পারেনি তাঁর সঙ্গীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube