শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত বেঙ্গল সাফারি পার্কের কাছে অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো এসটিএফ। ঘটনায় গ্রেফতার পিকআপ ভ্যানের চালক। বছর ৪৬ এর ধৃতের নাম আজিজুল হক । ধৃত কোচবিহারের বাসিন্দা।
একটি পিকআপ ভ্যানে গোপন চেম্বার বানিয়ে বিহারে গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল।সেই অনুযায়ী কোচবিহারের নিশিগঞ্জ থেকে পিকআপ ভ্যানটি বেঙ্গল সাফারি হয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে এসটিএফ এর টিম অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটিকে আটক করে।তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ১৭৫ কিলো গাঁজা।
উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা । ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালককে। এরপর ধৃতকে ভক্তিনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় । আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

