শীতের মরশুম এসে উপস্থিত। এই সময় মানবদেহের ত্বক শুষ্ক হয়। আর এই সময় সবথেকে সমস্যা হিসাবে দেখা যায় পায়ের গোড়ালি ফাটার। শীতের সময় ছাড়াও বছরের অন্য সময়েও অনেকের পা ফাটে। গোড়ালির ত্বক শুষ্ক হয়ে যায়। শরীরের সবচেয়ে বেশি চাপ পড়ে পায়ের গোড়ালিতে। আর তাই পায়ের গোড়ালি ফাটে।এমনকি শুষ্ক আবহাওয়াতে পায়ের গোড়ালি ফাটে। রাস্তার ধূলাবালি বা মাটির সংস্পর্শেও অনেক সময় গোড়ালি ফাটে। এর পেছনে রয়েছে সচেতনভাবে পায়ের ত্বকের যত্নের অভাব। এই অভাব খুব সহজেই দূর করা যায়।
গোড়ালি ফাটার প্রধান কারণ যেগুলি রয়েছে সেগুলি হলো ; শরীরে ভিটামিন এর অভাব হলে পা ফাটে, মানবদেহে জলের পরিমাণ কম হলে পা ফাটে, অপরিচ্ছন্ন জুত এবং দীর্ঘদিন যাবত পায়ের যত্ন না নিলে এই সমস্যা দেখা যায়, অনেকে আবার পা ফাটার সমস্যা বংশগত ভাবে পেয়ে থাকেন।অর্থাৎ দাদু ,ঠাকুমা, বাবা, মা কারো এই সমস্যা থাকলে ছেলে -মেয়েরা ও বংশ পরম্পরায় গোড়ালি ফাটার সমস্যা পেয়ে থাকেন।
এবারে জেনে নেওয়া যাক এই পায়ের গোড়ালি ফাটার সমস্যা থেকে কিভাবে মুক্তি পাও যায়। কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে পা ফাটার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। মধু পায়ের যত্নে অত্যন্ত কার্যকরী উপাদান। এক বালতি হালকা গরম জলে এক কাপ মধু মিশিয়ে নিয়ে তারপর সেই মিশ্রণ দিয়ে পায়ে ম্যাসাজ করলে এতে অনেক উপকার পাওয়া যায়। বাড়িতে যদি কারোর অ্যালোভেরা গাছ থাকে সেই গাছের জেলি পায়ের গোড়ালিতে লাগালে পা ফাটা থেকে অনেক উপশম পাওয়া যায়। ভ্যাসলিন এর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে সারা রাত পায়ে লাগিয়ে রাখলে এতে পায়ের গোড়ালি ফাটা দূর হবে ও পায়ের ত্বক মোলায়েম হবে। এছাড়াও অলিভ অয়েল, তিলের তেল, নারকেল তেল, সরষের তেল ও বাদাম তেল পা ফাটার ভালো একটি সমাধান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

