দখল হয়ে যাচ্ছে গ্রামের নিকাশি নালা । তাও আবার খাস জমিতে যে নালা সেটা দখল করে কারখানা তৈরির জন্য চলছে কাজ। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা । সাঁকরাইল ব্লকের অন্তর্গত দুইল্যা পঞ্চায়েতের গোয়ালবাটি নাথপাড়া এলাকায় বাসিন্দাদের দাবি ,প্রায় দেড় শতাধিক পরিবারের বাস সেখানে। সেই গ্রামের একমাত্র নিকাশি নালা, যে নালা বন্ধ করে দেওয়া হলে গ্রাম ভাসবে জ্বলে। চরম দুর্ভোগে পড়বেন গ্রামবাসীরা।
অভিযোগ, গায়ের জোরে, আবার কখনও পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে এই নালা বোজানোর কাজ চালাচ্ছে কারখানা কর্তৃপক্ষ। প্রায় দেড়শো থেকে দু’শো বছর পুরনো এই নিকাশি নালা বলপূর্বক দখল করার বিরুদ্ধে প্রতিবাদ জানালে গ্রামবাসীদের পড়তে হচ্ছে হুমকির মুখে। এমন কি পুলিশি ধরপাকড়ের ভয়েও কোণঠাসা গ্রামবাসীরা।
এই পঞ্চায়েত থেকে শুরু করে, ব্লক অফিস, বিডিও, বি এল আর ও দপ্তর, জেলাশাসক, বিধায়ক, মন্ত্রী মুখ্যমন্ত্রী এমন কি প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত জানানো হয়েছে। ২০২২ সালে কাজ সাময়িক বন্ধ থাকলেও চলতি বছরে সম্প্রতি আবারও সেই নালা বোঝানোর প্রক্রিয়া চলছে গ্রামবাসীরা তার বিরোধিতা যেমন করছেন, পাশাপাশি গ্রামবাসীদের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা।
এ প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান রিতেন মণ জানিয়েছেন অতীতে এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু নতুন করে যদি কেউ এই খাল বোজানোর জন্য উদ্যোগী হয় তাহলে পঞ্চায়েত থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া বা সেই নালা কোনভাবেই বুঝিয়ে ফেলা যাবে না।।
এ প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান রিতেন মণ্ডল জানিয়েছেন অতীতে এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু নতুন করে যদি কেউ এই খাল বোজানোর জন্য উদ্যোগী হয় তাহলে পঞ্চায়েত থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া বা সেই নালা কোনভাবেই বুঝিয়ে ফেলা যাবে না।।
যদিও এই বিষয়ে ওই ‘ কাসা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ‘ এর কর্তৃপক্ষের কাউকে সেখানে পাওয়া না গেলেও ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। ফোন বেজে গেলেও কোনো ভাবেই সাড়া পাওয়া যায়নি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

