নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আগামী ২৮ ডিসেম্বর ধর্মতলাতে মমতা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের পক্ষ থেকে সমাবেশে ডাক দেওয়া হয়েছে । এই সমাবেশে ৫০ হাজার মতুয়া ভক্ত থাকবেন বলে এদিন সাংবাদিক সম্মেলন করে দাবি করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাদিপতি প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর ।
শনিবার ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন , “আমরা ২০০৩ সালের কালা কানুনের বিরুদ্ধে । আমরা এই দেশের নাগরিক, কোন নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব নেব না আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে । কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপানি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিল । আবার অল ইন্ডিয়া মতো মহা সংঘের পক্ষ থেকে ধর্মতলায় আগামী ২৮ ডিসেম্বর সমাবেশ করা হবে ।” সাম্প্রতিক ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মতুয়া মহা সংঘের কার্ড নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবে সেই দাবী করেছিলেন এদিন মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করে বলেন “একজন মন্ত্রী কী করে এ ধরনের কথা বলে আমার জানা নেই ।”
অন্যদিকে মমতা ঠাকুরের বক্তব্যকে কটাক্ষ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের মহাসংবাদিপতি সুব্রত ঠাকুর । তিনি বলেন “মমতা ঠাকুর না বুঝে এই কথা বলছেন । যেহেতু আগামীতে লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ফায়দার জন্য মমতা ঠাকুরকে দিয়ে এ সমস্ত করাচ্ছেন ।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

