নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার একদিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লিতে জোটের বৈঠক নিয়ে তিনি বলেন, “ছত্রিশগড়,মধ্যেপ্রদেশ,রাজস্থানে গোহারা হারার জন্য শোক সভা হবে।”
শুভেন্দু ডুয়ার্সে আসার আগেই তৃণমূলের “চোর আসছে প্রচার” । “চোর আসছে চালসায়” , হ্যান্ড মাইক নিয়ে মানুষকে সতর্ক করছে তৃণমূল দলের আইটি সেল । শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় কর্মীসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার আগে চালসার ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে সতর্ক করলো তৃণমূল কংগ্রেসের আইটি সেল । তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে এদিন রীতিমতো হুটার বাজিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। আইটি সেলের কর্মীরা হুটার বাজিয়ে হ্যান্ড মাইক দিয়ে বলতে থাকেন, “দেখতে নাদুস নুদুস একজন চোর আমাদের এলাকায় আসছেন। তাই আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। আর সেই চোর অনেকটা হুবহু শুভেন্দু অধিকারীর মতো দেখতে বলেও জানান তারা।” এদিন তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক কুন্ডু, রৌমেন ঘোষ, অগ্নিভ মজুমদার সহ অনেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিকে এবিষয়ে নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা বলেন,” যারা চোর তারাই আবার অন্যকে চোর বলছে। মানুষ জানে কে চোর।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

