রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেন শওকত মোল্লা

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায় তৃণমূল কংগ্রেসের একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে বিধায়ক শওকত মোল্লা বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় যে ক’জন মানুষ ভাঙড়ে খুন হয়েছে সেই খুনের দায় নওশাদ সিদ্দিকী এবং তার তথ্য প্রমাণ দেব । না দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব ।”

পাশাপাশি তিনি আরও বলেন “এবার লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকীর ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবে ঠিক আছে দাঁড়াক। কিন্তু ওটা ভাঙড় নয় আমিও ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক। তাই নওশাদের জামানার জব্দ যদি করতে না পারি ভোট গণনার পরের দিন রিজাইন দেব ।”

অন্যদিকে ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনি বলেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে বিজেপির দালালি করতে আসে তাই আগামী লোকসভা নির্বাচনে নওশাদ কে ভাঙ্গড় থেকে উৎখাত করব।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube