আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ দায়ের হতেই মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করল ধূপগুড়ি থানার পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে বানারহাট ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতে এলাকার এক আদিবাসী মহিলা স্বামী মারা যাবার পর বাড়িতে একাই থাকতেন।গত বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি তার বন্ধুদের নিয়ে ওই আদিবাসী মহিলা বাড়িতে যান। মহিলা বাড়িতে একা থাকার সুবাদে তাঁর মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে বাড়ির পাশে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে মূল অভিযুক্ত সহ তার চার বন্ধু মিলে আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ । গণধর্ষণের পর মূল অভিযুক্ত সহ বন্ধুরা ওই মহিলাকে হুমকি দেয় যদি এই ঘটনা কাউকে জানানো হয় তবে তাকে প্রাণে মেরে ফেলা হবে।
প্রথমে নির্যাতিতা মহিলা বিষয়টি কাউকে না জানিয়ে ধূপগুড়ি থানায় এসে মূল অভিযুক্ত সহ চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হতেই ধূপগুড়ি থানার পুলিশ অভিযানে নেমে মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করে। শুক্রবার মূল অভিযুক্ত সহ তিনজনকে আদালতে পেশ করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি চালান হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা দায়ের করা হয়েছে।
অখিল ভারতীয় আদিবাসী মুক্তি মোর্চার জয় প্রফুল্ল লাকড়া বলেন একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়েছে।পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান হয়েছে পুলিশের কাছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

