বারুদের স্তুপে বীরভূম

প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার হদিশ পেল পুলিশ । মজুত বিস্ফোরক গুলির মধ্যে রয়েছে জিলেটিন স্টিকস। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের চন্দননগর গ্রামে।

শুক্রবার রাতে সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ সেখানে অভিযান চালিয়ে চন্দননগর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমানে বিষ্ফোরক মজুত থাকার বিষয়টি নিশ্চিত করে।

বাড়িটির চারিদিকে পুলিশ মোতায়েন করে ঘিরে রাখা হয়েছে। শনিবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বম্ব স্কোয়ার্ডের লোকজন ঘটনাস্থলে গিয়ে মজুত বিষ্ফোরক গুলি উদ্ধার করবে। গত ১০ জুন এই এলাকা থেকে বিষ্ফোরক মজুত রাখার অভিযোগে মনোজ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করে এএনআই। তার পরেও ওই এলাকায় বিপুল পরিমানে বিষ্ফোরক মজুত থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube