ফের হাতির হানায় মৃত্যু

শনিবার সকালে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বন দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দীলিপ রায় বয়স ৪৫। সে পেশায় একজন রাজমিস্ত্রী। ঘটনায় আহত হয়েছে আরও এক ব্যক্তি। লোকালয়ে হাতি ঢুকে যাওয়ায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বন দফতর সূত্রে জানা যায়, এদিন সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পরে একটি দলছুট দাঁতাল। খাবারের খোঁজেই হাতিটি লোকালয়ে ঢুকে পরেছিল বলে প্রাথমিক অনুমান বন দপ্তরের। প্রথমে দাঁতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর চালায়। এরপর অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায়। পালানোর পথ না পাওয়ায় হাতিটি ধরে ফেলে ব্যক্তিটিকে। এরপর পা দিয়ে পিষে মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ রায়ের। এরপর হাতিটি সামনে চালক সহ একটি চারচাকা গাড়িতে আক্রমণ করে। দাঁত ঢুকিয়ে শুড় দিয়ে তুলে গাড়িটিকে আছাড় মারার চেষ্টা করে। ফলে গাড়িতে থাকা চালক আহত হন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। তারা পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে। পাশাপাশি বাগডোগরা থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube