সাউথ সিটিতে চাঁদের হাট ‘প্রধান’ মিউজিক লঞ্চে

চ্যালেঞ্জ-টু এর পর দেবকে দ্বিতীয়বার পুলিশ অফিসারের চরিত্রে দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।একের পর এক সিনেমায় দেব নিজেকে নিত্য নতুন ভাবে তুলে ধরছেন দর্শকদের সামনে। টনিক ও প্রজাপতির পর এবারে অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ সিনেমাতে অভিনেতাকে দেখা যাবে। এই ছবির শুটিং শুরু হাওয়া থেকেই দর্শকদের মনে ছিল প্রচুর কৌতূহল। এই ছবিতে দেবকে টাফ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। দেবের সঙ্গে প্রথমবার বড়পর্দায় নায়িকা চরিত্রে দেখা যাবে ছোটপর্দার ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। প্রধান ছবির ট্রেলার সামনে আসতেই দর্শকদের বহুল জনপ্রিয়তা লাভ করেছে যা দেখে আন্দাজ করা যায় সিনেমাটি বক্সঅফিসে ভালো ব্যাবসা করবে।  

এই ছবিতে দেবের পাশাপাশি পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ছবির ট্রেলারে দেখা গিয়েছে, দেবের চরিত্রের নাম দীপক প্রধান। ট্রেলারের প্রথমেই দেব ও সৌমিতৃষার মিষ্টি সংসার দেখান হয়েছে। অপরদিকে এক অসহায় বৃদ্ধ দম্পতিকেও দেখানো হয়েছে, যাঁরা ছেলের অত্যাচারে অতিষ্ট। দেব ও এই বৃদ্ধ দম্পতি কীভাবে একসূত্রে বেঁধে যায়, সেটাই দেখার।এছাড়াও ছবিতে একেনবাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাবেন দর্শকমহল।অনেকদিন পর এই ছবির হাত ধরে পর্দায় ফিরছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। টনিক ছবির পর আবার একসাথে জোট বেঁধেছেন দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়।দর্শকদের সব রকম ভালোলাগার রসদ এই ছবিতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া থেকে স্পষ্টই জানা গিয়েছে ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গে। প্রধানের ট্রেলার দেখে ভালোভাবেই বোঝা যায় ছবিটি বাণিজ্যিক ছবি।রোম্যান্স, মারপিট, আবেগ, ড্রামা, ষড়যন্ত্র সবকিছুতেই ভরপুর রয়েছে ছবিটিতে।

এরই মধ্যে  দর্শকদের নিয়ে গতকাল সাউথ সিটি মলে মিউজিক লঞ্চ করল টিম ‘প্রধান’।দর্শকদের উদ্দেশে প্রথমে গায়ক অনুপম রায়ের গাওয়া ‘ফিরে এসো’ গানটি স্ক্রিনিং করা হয়।এরপরই একাধারে গায়ক, রচয়িতা, ডিরেক্টর অনুপম রায় নিজ গলায় ‘ফিরে এসো’ গানটি গেয়ে মল ভর্তি লোকের মন মাতিয়ে তোলেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube