প্রজাপতি সিনেমার ১ বছর পর ফের পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এক অন্য ধাঁচের সিনেমা নিয়ে । রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প কাবুলিওয়ালা অবলম্বনে সিনেমা বানাচ্ছেন পরিচালক সুমন ঘোষ।এই সিনেমায় কাবুলিওয়ালা চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
সিনেমাটি আগামী ২৫শে ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে বড়পর্দায়। এই ছবিতে অভিনেতার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক মহল। বিশেষ করে রবি ঠকুর রচিত মূল গল্প ছোটদের কাছে চরম আকর্ষণের বিষয়। তবে শুধু ছোটদের বলা ভুল বড়রাও পাল্লা দিয়ে তাল মেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে।
ছবির ট্রেলারে দেখা গিয়েছে, কলকাতার রাস্তায় কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি। ছবিতে মিনির চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি।অপরদিকে,মিনির বাবা অরবিন্দের চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় এবং মায়ের চরিত্রে রয়েছেন সোহিনী সরকার ।
কৌতুক অনুরাগীদের জন্য, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ছবির প্রথম গান “খুশি কি ঈদ” মুক্তি পেল ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিমিং পার্টনারে। ইন্দ্রজিৎ দাসগুপ্ত পরিচালিত এই গান গেয়েছেন জাভেদ আলি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

