টেস্টে পাস করতে না পারায় আত্মঘাতী ছাত্রী

অবসাদে মৃত্যুর ঘটনা এই রাজ্যে তথা দেশে প্রায় রোজই ঘটছে । কর্মক্ষেত্র থেকে পারিবারিক অশান্তি বা ভাল রেসাল্ট না করার অবসাদে মৃত্যুকেই মুক্তির পথ হিসেবে বেছে নেন অনেকেই । ঠিক তেমনই আরও এক ঘটনা । পরীক্ষায় পাস না করতে পারায় আত্মহত্যা করলেন এক ছাত্রী ।

গড়িয়ায় আত্মঘাতী যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী। টেস্টে পাশ করতে না পারায় গড়িয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আত্মঘাতী। নাম স্নেহা মুন্ডা। বাড়ি গড়িয়ায়। বাবা আগেই মারা গিয়েছেন। মা ও দুই বোন থাকত।

গত বৃহস্পতিবার স্কুলে টেস্টের রেজাল্ট বের হয়। বাড়িতে স্নেহা জানায় সে পাশ করেছে। মা রেজাল্টের ছবি তুলে আনতে বলে। ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য টাকাও নেই। সেই টাকায় ফর্ম ফিলাপ না করে বিরিয়ানি কিনে আনে স্নেহা। স্নেহা বিরিয়ানি খেতে ভালোবাসত বলে পরিবার সুত্রে জানা গিয়েছে। মা কাজে চলে যাওয়ায় বাড়ি ফাঁকাই ছিল। মাকে ফোনও করে স্নেহা। এরপরেই ফ্ল্যাটে ওড়না দিয়ে আত্মঘাতী হয় স্নেহা। কাজ সেরে মা বাড়িতে ঢোকার সময় দেখেন ফ্ল্যাটের দরজা খোলা। ঢুকেই মেয়েকে এই অবস্থায় দেখে তিনি চিৎকার করেন। প্রতিবেশীরা দৌড়ে আসে। পুলিশকেও খবর দেওয়া হয়। দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube