সরকারি প্রকল্পের ব্রিজ তৈরি করার সামগ্রী চুরি জগৎবল্লভপুরে

আবারও চুরি জগৎবল্লভপুরে, এবার সরকারি প্রকল্পের ব্রিজ তৈরি করার সামগ্রী উধাও,যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। হাওড়ার জগৎবল্লভপুরে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খাড়া পাড়ায় কানা দামোদর নদীর উপর তৈরি হচ্ছে সেতু। গত ৭ই এপ্রিল ২০২৩ সালে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কানা দামোদর নদীর উপর এই সেতু নির্মাণের শিলান্যাস করেন।

এরপর কাজ শুরু হয়।কিন্তু রাতের অন্ধকারে সেতু নির্মাণের সামগ্রী চুরির অভিযোগ ওঠে।গত রাতে কে বা কারা ওই কাজের সরঞ্জাম ও মালপত্র চুরি করে নিয়ে যায়।এই সেতু নির্মাণের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নয়ন দেশাই জানান প্রায় ১০ লক্ষ টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে। তাদের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয়। মানুষের উন্নয়নের কাজের জিনিসও যদি এইভাবে চুরি হয়েগেলে প্রশাসনের নজরদারি কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়।উল্লেখ্য বিগত কয়েকমাস ধরে জগদবল্লভপুরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে, একটিরও কিনারা করতে পারেনি পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube