রায়গঞ্জে সরকারি কর্মচারী রাজ্য বীজ নিগমের কর্মী দীনেশ সাহা হত্যা মামলা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের কাছ থেকে পুলিশ যা জানতে পেরেছে তা রীতিমতো মারাত্মক । মৃত দীনেশ অবৈধ কাজে লিপ্ত ছিলেন বলে জানা গেছে । সে কখনও সিআইডি অফিস, কখনও পুলিশ অফিসার কখনও বা হিউম্যান রাইটসের অফিসার সেজে টাকা তুলেছে তার চেহারার সুন্দরতা কাজে লাগিয়ে । আবার চড়া হারে টাকা ধার দিয়ে সুদ আদায় করতো বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে । যারা দীনেশকে হত্যা করেছে তারা তারই সঙ্গী বলে মনে করছে পুলিশ ।
বুধবার রাত ৮টা ৪১ মিনিটে নিজের ভাড়া বাড়ির সামনে পয়েন্ট ব্ল্যাকরেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় দীনেশ সাহাকে । খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনা স্থলে যায় । রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকারের নেতৃত্ব তদন্ত শুরু করে পুলিশ । ৩৬ ঘন্টার মধ্যেই পুলিশ দুই জনকে আটক করে । এদের নাম মহম্মদ ইমরান ও মুন্না মহম্মদ ।
শুক্রবার ধৃতদের ১৬১ ধারায় বিচারকের কাছে জবান বন্দীর উদ্দেশ ও আরো জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ রিমাইন্ড চাওয়া হবে আদালতের কাছে । যদিও ধৃত দুই জনই জানিয়েছেন তারা জরিত না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

