বদল আসতে চলেছে উচ্চমাধ্যমিকের সিলেবাসে!

উচ্চমাধ্যমিকের সিলেবাস বদলের খবরটা আগেই মিলেছিল। তা নিয়ে চাপানউতোরও চলছিল শিক্ষামহলের অন্দরে। পড়েছে চূড়ান্ত সিলমোহরও। এবার তা নিয়েই হতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠক। শনিবার বেলা ১ টা থেকে এই বৈঠক হওয়ার কথা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবনে।

বৈঠকে শিক্ষা সংসদের সভাপতি-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিষয় বিশেষজ্ঞরা থাকবেন বলে জানা যাচ্ছে। যে সমস্ত নয়া বিষয় যোগ করা হচ্ছে, সঙ্গে পুরনো বিষয়গুলি নিয়ে নতুন করে মতামত দেবেন তাঁরা। সমগ্র আলোচনা শেষে সিলেবাস কমিটির অনুমতিক্রমে মুদ্রনে যাবে নতুন সিলেবাস। ১১ বছর আগে শেষবার বদলেছিল সিলেবাস। তবে করোনাকালে সিলেবাসে কিছুটা কাটছাঁট করা হয়েছিল।

এবার ৪৭ টি বিষয়ে সিলেবাস পরিবর্তনে উদ্যোগী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্য়মিকের পাঠ্যসূচিতে আসতে পারে ডেটা সায়েন্স (Data Science) ও আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই। এ কথা আগেই শোনা গিয়েছিল। গত বছরের নভেম্বরে এ কথা জানিয়েছিলেন চ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে ডেটা সায়েন্স বিষয়টির নাম কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স হতে পারে বলেও শোনা গিয়েছিল। যদিও তখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube