।। স্বর্ণালী মান্না ।।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে দেওয়া হল ‘গো ব্যাক’ স্লোগান । এদিনের ঘটনায় সূত্রের থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রাজ্যপালকে কালো পতাকাও দেখান ।
বেশ কিছুদিন ধরেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে চলছিল টানাপোড়েন । রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল । এই বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালতে ইতিমধ্যেই একটি মামলা চলছে । সেখানে এই অস্থায়ী উপাচার্য নিয়োগ করা নিয়ে উঠতে তাহকে নানান প্রশ্ন ।
দু’দিন আগেই তৃণমূলপন্থী শিক্ষক ও অশিক্ষক কর্মীরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করার দাবি জানিয়েছিলেন । এই সমাবর্তন অনুষ্ঠান নিয়ে মঙ্গলবার শিক্ষাবন্ধু সংগঠন, ছাত্র-ছাত্রী, তৃণমূল ছাত্র পরিষদ অবস্থান-বিক্ষোভ করে আন্দোলন করে । একই সঙ্গে উপাচার্যের সচিবালয়ে তালাও মেরে দেওয়া হয় বলে খবর । মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করার পর খোলা হয় তালা ; বেরিয়ে আসেন আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

