শীত কামড় বসাচ্ছে বঙ্গে

ফের রাতের তাপমাত্রার পারদ পতন ঘটল রাজ্যে । মঙ্গলবার পর্যন্ত শীতের প্রথম স্পেল বঙ্গে । ফের ১৪-র ঘরে নামল কলকাতার তাপমাত্রা। মাঝে একদিন সামান্য বেড়ে ১৫ এর ঘরে পৌঁছলেও গতকাল রাতে তাপমাত্রা নেমে এল ১৪.৭ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা নামল ১০ বা ৯ এর ঘরে। মঙ্গলবার পর্যন্ত শীতের প্রথম স্পেল রাজ্যে। আরও ৩-৪ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী থাকবে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভোরে কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লে পরিস্কার আকাশ থাকবে। দিনের তাপমাত্রা সামান্য উর্ধমুখী থাকবে।

কলকাতায় সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত শীতের লম্বা স্পেলের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পরিষ্কার আকাশ থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ থেকে কমে ফের ১৪.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ দিনে ৯৪ শতাংশ এবং রাতে ৪৩ শতাংশ। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে আজ সর্ব নিম্ন তাপমাত্রা – ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা – ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে উত্তর-পশ্চিমের হাওয়ার অবাধ প্রবেশ থাকবে রাজ্যে, তাই রাজ্যজুরে উত্তরের হাওয়ার দাপট থাকবে। আগামী আরও ৩ থেকে ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। তবে আজ থেকে ধাপে ধাপে সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত শীতের প্রথম ইনিংস থাকবে বাংলায়। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে । তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ বা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সিকিমেও কুয়াশার প্রভাব থাকবে। কুয়াশার বেশি সম্ভাবনা পার্বত্য জেলা ও কোচবিহারে।

তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা শুক্রবার থেকে কিছুটা নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে শনি রবিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। দেশ – শীতের অনুকূল পরিস্থিতি রয়েছে দেশজুড়ে। আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব এবং পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে। উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিস্টেম – দক্ষিণ-পশ্চিম আরবসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাংলাদেশের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা চলবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে শনিবার উত্তর-পশ্চিম ভারতে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube