জল্পনাই সত্যি হল। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত জমানার অবসান। নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। ২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। তার আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে ছিনিয়ে নিয়ে বড় চমক দিয়েছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি।
এবার হার্দিকের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়ে আরও বড় চমক দিল আইপিএলের অন্যতম সফল দলটি। রোহিতের নেতৃত্বে আইপিএলের সেরা দলের তকমা পেয়েছে মুম্বই। সেই রোহিতকে সরিয়ে নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড মহেলা জয়বর্ধনে জানিয়েছেন, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এটাই মুম্বই ফ্র্যাঞ্চাইজির বৈশিষ্ট। ব্যাটন এক সেরার থেকে আরেকজন সেরার হাতে যায়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

