।। সায়ন্তন মুখোপাধ্যায় ।।
বৃষ্টিতে ধুয়ে গিয়েছে ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি । সোমবার ডারবানে খেলা হয়নি একটিও বল । বৃষ্টি থেমে গেলেও আউটফিল্ড ভিজে থাকায় ম্যাচ করা সম্ভব হয়নি । তবে ম্যাচ বাতিলের কারণ হিসেবে বৃষ্টিকে নয় বরং কিংসমেড স্টেডিয়াম কর্তৃপক্ষকে দায়ী করলেন সুনীল গাভাস্কর । তুলোধোনা করলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের । টেনে আনলেন ইডেনের তুলনাও ।
গাভাস্করের মতে বৃষ্টি থেকে ম্যাচ বাঁচাতে হলে শুধু পিচ ঢাকলেই হবে না ইডেনের মতো পুরো মাঠ ঢাকার ব্যবস্থা থাকতে হবে । বৃষ্টির ভ্রুকুটি থাকা স্বত্বেও ডারবানের কিংসমেড স্টেডিয়ামে কেন সেই ব্যবস্থা করা হয়নি সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সানি ।পাশাপাশি আইসিসি থেকে অর্থ পাওয়া সত্বেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড কেন পর্যাপ্ত কভারের ব্যবস্থা করেনি তা নিয়েও কটাক্ষ করেছেন তিনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

