উদ্ধার পঞ্চায়েত সদস্যার ঝুলন্ত দেহ

জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুর পঞ্চায়েত সদস্যার ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে। মৃতা বছর ৩৪ এর নাম মৌসুমী পাল । পরিবারের পক্ষ থেকে এটি আত্মহত্যার ঘটনা বলা হলেও তারা মনে করছেন তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূল নেতা গৌতম বেরার দিকে।

পরিবার সূত্রে জানানো হয় শুক্রবার দো’তলার ঘরে মৌসুমী দরজা বন্ধ করে দেন। যদিও পরিবারের কেউ জানতে পারেন নি। সেই সময়ে ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গৌতম বেরা মৌসুমীর পরিবারের লোককে ফোন করে তৎক্ষণাৎ দরজা ভেঙে হলেও মৌসুমীর ঘরে ঢুকতে বলেন। কারণ কোনো অঘটন হয়ে ঘটতে চলেছে তা তিনি জানতে পেরেছিলেন।

গৌতম বেরা মৌসুমীর বাড়ির লোককে ফোন করে তাকে বাঁচাবার চেষ্টা করেন। পরিবারের সদস্যের বক্তব্য থেকে বোঝা যায় গৌতম বেরার সঙ্গে মৌসুমীর শুধু যোগাযোগ ছিল এমনটা নয়। তার সঙ্গে গাঢ় সম্পর্ক ছিল। তাদের আগামী মাসে বিয়ে হওয়ারও কথা ছিল। তবে দু’জনের মধ্যে ইদানিং অশান্তিও হতো বলে জানিয়েছেন মৃতার পরিবারের লোকেরা । কিন্তু কী এমন ঘটনা ঘটল যার কারণে মৌসুমীকে আত্মহত্যা করতে হলো এই প্রশ্ন তুলছে মৌসুমীর পরিবার । গৌতম বেরার শাস্তির দাবিও তুলছেন মৃতার পরিবার।

শুক্রবার দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ জানান হয়নি। তবে পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube