ফের ট্রেনে মৃত্যু । হঠাৎই ভেসে এল বিকট শব্দ । ট্রেনে থাকা যাত্রীরা কেঁপে উঠলেন এক প্রকার । আত্মঘাতী এক জিআরপি কনস্টেবল। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি । শুভঙ্কর সাধু খাঁ নামে এই জিআরপি কনষ্টেবল হাওড়া-বর্ধমান আপ লোকালের মহিলা কামড়ায় কর্তব্যরত অবস্থায় ছিলেন।
পালসিট স্টেশনে এর কাছে ট্রেনের মধ্যেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন। মৃতর বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর মোড় এলাকায়। বৃহস্পতিবার গভীররাতে ঘটনাটি ঘটে। পারিবারিক কোনো সমস্যার কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

