লালবাজারের সভাকক্ষে কলকাতা পুলিশের চতুর্থ সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন

শুক্রবার দুপুরে লালবাজারের সভাকক্ষে কলকাতা পুলিশের চতুর্থ সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন – রান এন ফ্লাই প্রতিযোগিতার ওয়েবসাইট, রেজিস্ট্রেশন পোর্টাল ও জার্সির উদ্বোধন করেন নগরপাল। তিনি বলেন, “২০১৬ সালে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এটি শহরবাসীকে পথ নিরাপত্তা সম্পর্কে সতর্ক ও সচেতন করার একটি মাধ্যম। জনসাধারণকে সতর্ক করতে আমরা সক্ষম হয়েছি। ২০১৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত পথদুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশ কমেছে। ২০১৬ সালে পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৪১৬। এবছরের চলতি মাস পর্যন্ত সেই সংখ্যা কমে হয়েছে ১৪৫। বিনা হেলমেটে দুচাকা চালানো বা মদ্যপান করে বাইক-গাড়ি চালানোর সংখ্যা অনেকটাই কমে গেছে। কলকাতা ট্রাফিক পুলিশ প্রতিদিন রাতে শহরজুড়ে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালায়। তবে বাসন্তী হাইওয়েতে এখনও কিছুটা দুর্ঘটনা প্রবণ এলাকা রয়েছে। সেখানেও পথদুর্ঘটনার সংখ্যা আগের চেয়ে কমেছে। আরও কীভাবে সেই সংখ্যা কমানো যায়, আমরা সেই চেষ্টা করছি।”

প্রসঙ্গত, আগামী ২১ জানুয়ারি সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন – রান এন ফ্লাই প্রতিযোগিতা হবে। এদিন নগরপাল বিনীত গোয়েল রেজিস্ট্রেশন পোর্টালে প্রথম নিজের নাম নথিভুক্ত করান। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে প্রার্থীরা www.kpsdslhalfmarathon.in – এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রীড়াবিদ কলিন রে জ্যাকসন, রাজ্য পরিবহণ দপ্তরের সেক্রেটারি সৌমিত্র মোহন ও কলকাতা পুলিশের সকল পদস্থ কর্তারা। ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ওএনজিসি, আইটিসি ও কোল ইন্ডিয়ার প্রতিনিধিরাও।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube