কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ইএম বাইপাসে আজ শনিবার হবে কাজ যার জেরে ৬ ঘন্টা যান নিয়ন্ত্রণ থাকবে, জানাল কলকাতা ট্রাফিক পুলিশ । শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা গুলির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ রাস্তা হল ইএম বাইপাস। আজ শনিবার সেখানে কাজ হবে। যার জন্য ৬ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। একাধিক রাস্তার বদলের কথা জানিয়ে অ্যাডভাইজারি প্রকাশ করল কলকাতা ট্রাফিক পুলিশ। আজ শনিবার রাত ১০ টা থেকে রবিবার ভোর ৪ টে পর্যন্ত ইএম বাইপাসের দক্ষিণ অংশে উভয় দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাটুলির কাছে ঘোষপাড়ায় ৪৫ মিটার লম্বা ফুটওভার ব্রিজ বসানোর জন্যই যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে । কাজের দায়িত্বে আছে সিএমডিএ ।
যান চলাচল নিয়ন্ত্রণে থাকার প্রধান কারণ – ফুটওভার ব্রিজ বসানোর জন্য ঘোষপাড়ার কাছে ক্রেন এবং অন্যান্য যাবতীয় মেশিন আনা হবে। যে যে পথে চলবে যানবাহন দক্ষিণ থেকে রুবি হাসপাতালের দিকে যাওয়া ভারী যানবাহন গুলিকে পাটুলি মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ভারী যানবাহন গুলিকে বৈষ্ণবঘাটা, পাটুলি কানেক্টর, রাজা এসসি মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর হয়ে সুলেখা মোড় দিয়ে পুনরায় বাইপাসে পৌঁছতে হবে।
দক্ষিণ থেকে রুবিমোড়গামী ছোট গাড়িগুলোকে বা যানবাহন গুলোকে বৈষ্ণবঘাটা, পাটুলি কানেক্টর হয়ে পাটুলি আই ব্লক রোডে যেতে হবে। সেখান থেকে মোল্লা রোড ধরে তারা পুনরায় বাইপাসের দিকে যেতে পারবে।
উত্তর থেকে গড়িয়াগামী ভারী যানবাহন গুলিকে অভিষিক্তা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। অভিষিক্তা মোড় থেকে প্রিন্স আনোয়ার শাহ হয়ে রাজা এসসি মল্লিক রোড ও বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর হয়ে ফের বাইপাস ধরতে হবে।
উত্তর থেকে গড়িয়া গামী ছোট গাড়ি গুলিকে পিয়ারলেস হাসপাতালের সামনের কাট আউট দিয়ে ঘুরে পঞ্চসায়র রোড, ঢালাই ব্রিজ ও গড়িয়া স্টেশন রোড ধরে বাইপাস যেতে হবে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর বেশ কয়েক বছর ধরে ঘোষপাড়া অঞ্চলে যাতায়াত করার সময় অনেক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা রেকর্ড দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটার প্রতিরোধ করার জন্য ফুটওভার ব্রিজ বসানোর সিদ্ধান্ত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

