রোজ সকালে নিত্য যাত্রীদের অফিস টাইমে বাস-ট্রেনের ভিড় ও দূষণ এড়াতে ঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে কলকাতার নিত্য যাত্রীদের ভরসা ফেরি। কিন্তু গঙ্গাবক্ষ দিয়ে যাতায়াত করার দিন কী খুব কম সময়ে ফুরিয়ে যেতে চলেছে ! টাকার অভাবে কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মধ্যে চলাচল করা লঞ্চগুলির পরিসেবা চলতি মাসে বন্ধ হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে । টাকার অভাবে লঞ্চের সার্টিফিকেট না পাওয়ার জন্যই মূলত বন্ধের পথে লঞ্চ।
হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি হাওড়া থেকে কলকাতার আর্মেনিয়ান, চাঁদপাল, ফেয়ারলি, বাবুঘাট, কুঠিঘাট, বাগবাজার, হাওড়ার থেকে মেটিয়াবুরুজ, বাউরিয়া থেকে দক্ষিণ ২৪ পরগনার বজবজ, গাদিয়াড়া, নুরপুর ও পূর্ব মেদিনীপুরের গেঁয়োখালি-সহ জলপথে মোট ৯টি রুটে লঞ্চ চলাচল করে। দৈনিক বহু মানুষ নিত্য যাতায়াতের জন্য জলপথ ব্যবহার করেন। তার মধ্যে বেশীরভাগই হাওড়া থেকে কলকাতার মধ্যে যাতায়াত করেন।
সূত্রের খবর, হাওড়া, বাউড়িয়া , নাজিরগঞ্জ ও গাদিয়াড়াতে মোট ২৬টি স্টিলবডির লঞ্চ ও আটটি কাঠ বডির লঞ্চ আছে। এর মধ্যে ১০ টি লঞ্চ সমবায় সমিতির টাকা দিয়ে কেনা এবং বাকি ১৬টি রাজ্য সরকারের কেনা। এর মধ্যে ৭ টি লঞ্চ খারাপ হয়ে যাওয়ার জন্য তার পরিবর্তে ৮টি কাঠ বডির লঞ্চ ভাড়ায় আনা হয়। এই ৮ টি লঞ্চের জন্য প্রতি মাসে মাথাপিছু ২৫ হাজার টাকা খরচ করেন সমবায় সমিতির মানুষেরা ।
সমিতি সূত্রে, আরও জানা গিয়েছে যে চলতি মরশুমের ডিসেম্বরের মধ্যে লঞ্চ গুলিকে ড্রাইডকিং না করালে তাঁদের পক্ষে ফিট সার্টিফিকেট দেওয়া অসম্ভব। এই লঞ্চ ড্রাইডকিং করতে মোটামুটি ২০ লক্ষ টাকার মতো খরচা যা সমিতির পক্ষে দেওয়া মূলত অসম্ভভ । নতুন বছরে যাত্রীরা আদেও লঞ্চ ব্যবহার করে উঠতে পারবেন কি না সেই নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

