সংসদ ভবনে ‘স্মোক ক্যান’ হামলার মূল ‘মাস্টার মাইন্ড’ ললিত ঝা এর সঙ্গে কলকাতা যোগ আরও স্পষ্ট হল। বাগুইআটি অঞ্চলের হেলাবটতলার পালপাড়ায় বাবা দেবানন্দ ঝা, মা মঞ্জুলা দেবী এবং এক ভাইয়ের সঙ্গে বিগত ৩ বছর ধরে ভাড়া থাকতেন ললিত। বাড়ির মালকিন শেফালী সর্দার জানাচ্ছেন, গত ১০ ডিসেম্বর দুপুরে বিহারে দেশের বাড়িতে যাবেন বলে বাড়ি থেকে বেরোন ললিতের মা, বাবা ও ভাই।
ললিত তাঁদের ট্রেনে তুলে দিতে যান। এবং তাঁদের ট্রেনে তুলে দিয়ে ললিত আবারও ভাড়া বাড়িতে ফিরে আসে। তারপর ১০ তারিখ রাতেই ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ললিত ঝা। সে প্রতিবেশীদের দিল্লি যাচ্ছে জানিয়েই ভাড়া বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রসঙ্গত, এর আগেও আরও একবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ললিত।
উল্লেখযোগ্য, বাগুইআটির পালপাড়ার এই বাড়িটি ললিতের মা মঞ্জুলা দেবীর নামে আইনগতভাবে দলিল তৈরি করে ভাড়া দেওয়া হয়। ৫ হাজার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয় এই বাড়িটি। ললিত ঝা বাগুইআটির স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন এবং এর পাশাপাশি গৃহশিক্ষকতাও করতেন বলে প্রতিবেশীরা জানাচ্ছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

