ফের শিশু পাচার চক্রের পর্দাফাঁস কলকাতায়

কলকাতার আনন্দপুরে মাত্র ৩০ হাজার টাকায় ২৩ দিনের শিশু কন্যাকে বিক্রির অভিযোগে গ্রেফতার ৫ । ফের শিশু বিক্রির চক্রের পর্দাফাঁস কলকাতায়। মাত্র ৩০ হাজার টাকায় ২৩ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ আনন্দপুর থানা এলাকার বাণতলা বাজার সংলগ্ন খাল ব্রিজ এলাকায়।

পুলিশ সূত্রে খবর, সদ্যোজাতর সৎ মায়ের নাম নিলাম কুমারী। তাঁর স্বামীর নাম চুন্নু দাস। তিনি আরও একটি বিয়ে করেছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। দ্বিতীয় স্ত্রী অলোকার সঙ্গে যোগসাজশ করে চুন্নু নীলমের সদ্যোজাত কন্যা সন্তানকে ৩০ হাজার টাকা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। বাড়ি থেকেই ২৩ দিনের সদ্যোজাতকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয় বলে নীলমের দাবি ।

এই মর্মে গত ১২ তারিখ আনন্দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির মা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। সদ্যোজাত কন্যা সন্তানটিকে উদ্ধার হয়েছে পুলিশ। পুলিশ চুন্নু, অলোকা ছাড়াও শিখা মুখোপাধ্যায়, পূর্ণিমা মণ্ডল, চৈতালি চক্রবর্তী-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে। সদ্যোজাতর বাবা ও সৎ মা ছাড়া ধৃতদের বাকিরা কোনও শিশু পাচারচক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । আলিপুর আদালতে আজ তাদের পেশ করা হবে।

প্রসঙ্গত, গত আগস্টে এই আনন্দপুরেই ভিএফ সেন্টারের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ উঠেছিল। ২২ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মা-সহ ৬ জনকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube