সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের রণপুর এলাকায় পঞ্চায়েত অফিসের পেছন দিয়ে বয়ে গেছে বোদাই নদী । এই নদী পারাপারের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো আর সেই বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে । এক কথায় বেহাল হয়ে পড়েছে বাঁশের সাঁকোটি ।
জীবনের ঝুঁকি নিয়ে কোন রকমে গ্রামবাসীরা পারাপার করছেন আবার অনেকেই বোদাই নদীর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করে চলেছেন । তবুও হুঁশ ফিরছে না প্রশাসনের । বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের নিত্যদিন যাতায়াত করতে হয় এই সাঁকোর ওপর দিয়ে । সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের । এই বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় কোন প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটলে তার দায় কার, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
গ্রামবাসীরা জানান , দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকোটি বেহাল হয়ে পড়েছে। একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার করতে হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরির দাবি করেছেন তাঁরা।
সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান , বিষয়টা আমাদের নজরে এসেছে। দ্রুত এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তার চেষ্টা করা হচ্ছে ।
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান , তৃণমূল কংগ্রেস শুধু কাটমানি নিয়ে ব্যস্ত আছে মানুষের উন্নয়নের দিকে এদের কোনও নজর নেই বলে অভিযোগ তাঁর।।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

