মিড ডে মিলের চাল চুরির অভিযোগ স্কুলের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে, বিক্ষোভ গ্রামবাসীদের ।
স্কুলের মিড ডে মিলের চাল চুরি করে এক মহিলাকে দিয়েছিল স্কুলের এক অস্থায়ী কর্মী। চাল নিয়ে বেড়িয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পাঁচপোতা ভারাডাঙ্গা হাইস্কুলে। অভিযুক্ত অস্থায়ী কর্মী মিহির বিশ্বাস ও প্রধান শিক্ষিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, মাঝেমধ্যেই মিহির সকালের দিকে স্কুল থেকে চাল নিয়ে ওই মহিলাকে দিত। আজ চাল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তারা হাতেনাতে ধরে ফেলে। তাদের অভিযোগ মিহিরের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জড়িত আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত মিহির বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
প্রধান শিক্ষক তুষার বিশ্বাস বলেন, স্কুলের প্রধান আমি যা কিছু হবে আমার বিরুদ্ধে তো অভিযোগ ওঠা স্বাভাবিক। তিনি দাবি করেন, স্কুলে যে পরিমাণ মিড ডে মিলের জন্য চাল আসে তার হিসাব ঠিক আছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

