ভাঙ্গড় খালের পাশে সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণকে ঘিরে উত্তেজনা ছড়াল শুক্রবার। ভাঙ্গড় ২ ব্লকের পাঁচগাছিয়া পালপাড়াতে সেচ দফতরের খালপাড়ে প্রায় ৩ একর খাস জমি আছে। অভিযোগ সেই জমি অবৈধভাবে কিনেছেন ভাঙ্গরের তৃণমূল নেতা কাইজার আহমেদ। সেখানেই তিনি জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ করছেন ।
এলাকার একটি ক্লাবের জায়গাও দখল করে নির্মাণ কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই স্থানীয় পাঁচগাছিয়া বিবেকানন্দ যুব সংঘ ওই কাজ বন্ধ করে দিয়েছেন। শুক্রবার সকালে কাইজার আহমেদ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান।
বিক্ষোভের শামিল হন গ্রামের কয়েকশো পুরুষ মহিলা। ইতিমধ্যেই ওই জায়গা নিয়ে সরব হয়েছেন ক্যানাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি ইতিমধ্যেই ভাঙ্গড় দুই ব্লকের বিডিও ও কাশিপুর থানার ওসিকে চিঠি দিয়েছেন নির্মাণ কাজ বন্ধ করার জন্য। তারপরেও সেখানে নির্মাণ কাজ হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করে কাইজার আহমেদ বলেন, যা সমস্যা ছিল তা মিটে গেছে। আমাদের কেনা জায়গা আমরা বরং ক্লাবকে দান করছি কোন জমি দখল করছি না।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

