রঘুনাথগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২

ফের মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার মথুরাপুরে ৩৪নং জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনার মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

জানা যাচ্ছে বৃহস্পতিবার নবান্ন উৎসব সম্পন্ন করেই রঘুনাথগঞ্জে নিজের বাড়ির উদ্দেশে ফিরছিল তিন যুবক। সেই সময়ই মথুরাপুর এলাকায় পেছন থেকে একটি লরি ধাক্কা মারে বাইকে। বাইক থেকে দুই যুবক ছিটকে পড়ে যায় পাশের নয়নজুলীতে এবং বাইক চালক এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়।

আহত দুই যুবককেই নিয়ে আসা হয় জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে । বর্তমানে আহত অবস্থায় দুইজনের চিকিৎসা চলছে হাসপাতালে। অন্যদিকে পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube