সব চলছিল ঠিকঠাক। বাধ সাধল বিয়ের প্রস্তাব ! বিয়ের প্রস্তাব পেয়ে ‘না’ বলাতেই ছুটে এল মারধরের হুমকি! তৃণমূলের কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব স্থানীয় তৃণমূল নেতার, অস্বীকার করায় মারধর, হেনস্থার হুমকি, থানায় অভিযোগ দায়ের ।
বিয়ের প্রস্তাবে রাজি না হওযায় কাউন্সিলারকে হুমকি। রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা । বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় লোকজন নিয়ে এসে বাবা, মা, দাদাকেও গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত কিছু বলতে রাজি হয়নি।
রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীক দের। পাপিয়াকে বিবাহের প্রস্তাব দেয় তা অস্বীকার করায় এই হুমকি দেয় বলে অভিযোগ । শুধু তাই নয় ঘটনার পর থেকে বাড়ির বাইরে বের হলে শারীরিক হেনস্থা করারও হুমকি হয় বলে অভিযোগ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

