সীমান্ত থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া গরু নষ্ট করছে ক্ষেতের ফসল ! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে গরু পাচার বন্ধের আবেদন চাষীদের।
উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহরপোতা গ্রামের চাষীরা এদিন অভিযোগ করে রাতের অন্ধকারে চাষের জমির মধ্যে দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে গরু , ফলে নষ্ট হচ্ছে ফসল । পাচারকারীদের ভয়ে প্রতিরোধ করতে পারছে না তারা । প্রায়ই গরু যাওয়ার ফলে ফসল নষ্ট হচ্ছে । চাষীদের অভিযোগ বিএসএফকে জানিয়েও কোন লাভ হয়নি । তাঁদের দাবি অবিলম্বে চাষের জমির মধ্যে দিয়ে গরু পাচার করা বন্ধ হোক।
এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মধ্যক্ষ গৌতম মন্ডল বলেন, “কৃষকরা প্রায়ই এসে অভিযোগ করছে । রাতের অন্ধকারে পাচারকারীরা গরু নিয়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হচ্ছে । বিএসএফ সঠিক দায়িত্ব পালন করলে এটা হত না । আগে বিএসএফের কাছেও আমি এই বিষয়ে অভিযোগ করেছি । বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অভিযোগ করব ।”
ডহরপোতা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য সুকুমার বিশ্বাসও অবিলম্বে এই গরু পাচার বন্ধ করবার দাবি তুলেছেন । তিনিও বলেন বিএসএফ সঠিক দায়িত্ব পালন করলে এরকম ভাবে গরু পাচার হতো না।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

