গঙ্গাসাগরে ভয়াবহ আগুন!

কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা । তাঁর আগেই মঙ্গলবার ভয়াবহ আগুনের কবলে পড়ে গঙ্গাসাগর । ভয়াবহ এই আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি বাড়ি । তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।

এদিনের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের পাশে পাঁচ নম্বর রাস্তার পাশে ভয়াবহ আগুন লাগে । ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায় । আজ সন্ধ্যা ছটা পনেরো নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে ।

আগুনের ঘটনাটি নজরে এলে খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও দমকল আধিকারিকরা । দমকল বাহিনী আগুন নেভানোর কাজ চালাচ্ছে বলে জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube