বৃহস্পতিবার সামান্য বাড়ল পারদ, তবু শীতের আমেজ অব্যাহত । রাজ্যে দিন ও রাতের পারদে সামান্য উত্থান হলেও শীতের আমেজ রয়েছে রাজ্যে । গোটা দেশেই শীতের অনুকূল পরিস্থিতি। দার্জিলিং-এর উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে । কুয়াশার প্রকোপ উত্তরবঙ্গের জেলায়।
শহর কলকাতায় দিনের তাপমাত্রা ২৪.৯ থেকে সামান্য বেড়ে ২৫.৪ ডিগ্রি। রাতের তাপমাত্রা ১৪.৭ থেকে সামান্য বেড়ে ১৫.১ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ দিনে ৯১ শতাংশ। রাতে ৪২ শতাংশ। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। অর্থাৎ কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা – ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা – ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ।
গোটা দক্ষিণবঙ্গে উত্তর-পশ্চিমের বাতাস অবাধে বইবে। আগামী শনিবার পর্যন্ত শীতের স্পেল থাকবে বাংলায়। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা হবে। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। আগামী দুদিনে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
উত্তরবঙ্গে সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আজ থেকে আগামী ৪৮ ঘন্টা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

