ভারতীয় প্রতিভা বিদেশের মাটিতে নাজির গড়লো। এবার সেরার সেরা হলেন ডেটা সায়েনটিস্ট স্মিতল ঢাকে। জন্মসূত্রে এই মারাঠি কন্যা ২০০৭ থেকে চালু হাওয়া ব্রিটেনের রেলস্টাফ অ্যাওয়ার্ডের ‘নিউকামার অফ দ্য ইয়ার’ হলেন। মূলত রেল ইন্ডাস্ট্রিতে অসাধারণ অবদানের জন্য এই পুরষ্কারে সম্মানিত করেন ব্রিটেন সরকার।মাত্র বছর ছাব্বিশের স্মিতেলের কাজ হল ইউকে রেলের সিগন্যালিং সিস্টেম নিয়ন্ত্রণ। সম্প্রতি সে দেশের রেল যোগাযোগে যে অত্যাধুনিক মডিউলার অ্যাডভান্সড রুট সেটিং চালু হয়েছে, তার পিছনে স্মিতলের অবদানই সবচেয়ে বেশি। তাই মাত্র ১৮ মাস কাজ করে ব্রিটেন সরকারের থেকে এই পুরষ্কার জিতে নিলেন ভারতীয় যুবতী।
বরারবরের মেধাবী স্মিতলের জন্ম জলগাঁওয়ে। তাঁর স্কুল-কলেজ মহারাষ্ট্রেই।ইঞ্জিনিয়ারিং পড়ার আগেই ইংল্যান্ডের ওয়াটফোর্ট গ্রামার স্কুলে পড়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন স্মিতল।এরপর সুযোগ পেয়েই ব্রিটেনে পাড়ি দেন মারাঠি কন্যা। লন্ডনের কিংস কলেজ থেকে রোবোটিক্সে এমএস করেন।দেড় বছর আগে পূর্ব ইংল্যান্ডের অ্যালস্টম কোম্পানির হ্যাটফিল্ড অফিসে এআই কন্ট্রোলার হিসেবে যোগ দেন স্মিতল। মোটামুটি এরপরই ব্রিটেন রেলের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ শুরু করে স্মিতল। তিনি সংবাদমাধ্যমকে জানান, দাদু-ঠাকুমার কাছ থেকে ওঁ নিজের কাজের প্রতি শ্রদ্ধা করতে শিখেছেন এবং আরও ভালো কাজ করার রসদ পেয়েছেন । তাঁর এই পুরষ্কার- লাভে খুশি অ্যালস্টমের ডিজ়াইন গ্রুপ ম্যানেজার মিফাজ় মিফতা । তিনি বলেন ‘এটা হওয়ারই ছিল। অত্যন্ত ফাস্ট লার্নার স্মিতল। কাজের ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টির প্রতি তাঁর অসীম আগ্রহ’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

