কাশীর পর এবার মথুরা!

জ্ঞানবাপী মসজিদের মতো এবার শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন মথুরার শাহি ইদগাহ মসজিদেরও বিজ্ঞানভিত্তিক সমীক্ষার অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট। আগামি ১৮ ই ডিসেম্বর সমীক্ষার তদারকির জন্য তিন জন কমিশনার নিয়োগ করবে আদালত।

মামলাকারীদের পক্ষ থেকে আবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ওই মসজিদ হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। ওই জমি ও নির্মাণের প্রকৃত মালিক শ্রী কৃষ্ণ জন্মভুমি মন্দির ট্রাস্ট। ওই নির্মাণ কে মসজিদ বলা উচিত হবে না। তারা আরও দাবি করেন যে, তাদের পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে জমি ও নির্মাণ সংক্রান্ত যেই দাবি করা হচ্ছে তার বাস্তবিক চিত্র সামনে আসবে বিজ্ঞানভিত্তিক সমীক্ষার মাধ্যমেই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube